শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ০৭:০১ পিএম, ২০২০-১০-০৫
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম মহোদয়কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরাম আজ সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ।
বিদায়ী ইউএনও মোহাম্মদ মাসুম লক্ষীপুর সদর উপজেলায় বদলি হয়েছেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩০ তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা নবীনগরে ইউএনও হিসেবে যোগদান করেন ২০১৮ সালের ০১ জানুয়ারি। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর বিভিন্ন গুনাবলির মধ্যে দিয়ে খুব অল্প সময়ে নবীনগরবাসীর মন জয় করেছেন।
এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মুঠোফোনে যুক্ত হন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। তিনি ইউএনও'র ভূয়সী প্রশংসা করে তার ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। সভাপতিত্ব করেন পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান ঐক্য ফোরামের আহবায়ক মোঃ ফিরুজ মিয়া। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঐক্য ফোরাম এর সদস্য সচিব ও বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক এর পরিচালনায়
বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মুকবুল হোসেন,সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমিন,উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, ডিজিএম (পল্লী বিদ্যুৎ ) নিল মাদব বনিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃমোকারম হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, নবীনগর প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,সাংবাদিক সঞ্জয় সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল্লাহ, চেয়ারম্যান আজহার হোসেন জামাল, চেয়ারম্যান আব্দুর রউফ, চেয়ারম্যান আবু মুসা, চেয়ারম্যান মৌসুমী বারি,চেয়ারম্যান আবুল কাশেম, চেয়ারম্যান বাবুল, চেয়ারম্যান আলী আকবর, চেয়ারম্যান রুহুল আমিন, চেয়ারম্যান ফারুক আহমেদ, চেয়ারম্যান জাকির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা ।
বিদায়ী ইউএনও মোহাম্মদ মাসুম তাঁর বক্তব্যে আবেগাপ্লুত হয়ে বলেন, তিনি নবীনগর যোগদানের পর থেকেই এই উপজেলার মানুষ তাঁকে যেভাবে সহযোগিতা করেছে তা তিনি আজীবন মনে রাখবেন।
তিনি আরো বলেন, এই উপজেলার মানুষের সুখে দুঃখে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন, নবীনগরের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন এবং এতো অল্প সময়ে তাঁকে যেভাবে আপন করে নিয়েছে তা তিনি আজীবন মনে রাখবেন। দু ’বছর ৮ মাস তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, কোন ভুল-ত্রুটি করে থাকলে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, নবীনগরবাসী আমাকে ভালবাসার বন্ধনে আবদ্ধ করেছে। আমি যেখানে যাবো এই উপজেলাবাসীর কথা চিরদিন স্মরণে রাখবো।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সম্মাননা পদক ও উপহার প্রদন করা হয়।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited